স্ত্রীর হক
মু’আবিয়াহ্ আল-কুশাইরী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, একদা আমি রাসূলল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললাম, আমাদের স্ত্রীদের (হক) সম্পর্কে আপনি কি বলেন? তিনি বললেনঃ তোমরা যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে এবং তোমরা যা পরবে, তাদেরকেও তা পরিধান করাবে। তাদেরকে প্রহার করবে না এবং গালিগালাজ করবে না।
সুনানে আবু দাউদ, হাদিস নং ২১৪৪
হাদিসের মান: সহিহ হাদিস

Comments
Post a Comment